হাইডেটিডিফরম
মোল (Hydatidiform Mole) কী ,এর লক্ষন কী ?
প্রভাষক,ডাঃ
এম এইচ মোহন
হাইডেটিডিফরম মোল (Hydatidiform Mole)
এটা এক প্রকার অস্বভাবিক গর্ভ । কোরিয়নের জাল বিকৃত হয়ে অসংখ্য ছোট ছোট আঙ্গুর ফলের মত থোকা থোকা জলপূর্ণ গোল ফোষ্কার মত হয় । সমস্তটা বের হলে এক গোছা আঙ্গুরের মত দেখায় । একে হাইডেটিডিফরম মোল বলে ।
হাইডেটিডিফরম মোল এর লক্ষনঃ
· কয়েক মাস ঋতু বন্ধ থাকে ।
· প্রায় ২-৩ মাস হইতে মাঝে মাঝে রক্তস্রাব হয় বা পানিমিশ্রিত রক্ত পড়ে।
· তলপেটে সাধারণত ব্যথা থাকে না ।
· রক্তের সঙ্গে আঙ্গুরফলের মত কিম্বা আঙ্গুরফলের গোছার মত বের হতে ও পারে।
· অতিরিক্ত বমি থাকতে পারে ।
· মাঝে মাঝে জরায়ূতে ব্যথা হয় ।
· পেটের উপর থেকে পরীক্ষা করলে নরম ও ভিজা ময়দার পিন্ডের মত মনে হয়।
· গর্ভের প্রথম অবস্থায় চিহ্ন বর্তমান থাকে।
· মাসের হিসেবে পেট বড় হয়।
· পেট টিপলে গর্ভাবস্থায় জরায়ু অপেক্ষা শক্ত মনে হয়।
v কোরিয়ান
স্তরঃ ভ্রুণটি জরায়ুতে থাকার সময় তা একটি আবরণে
আবৃত থাকে যাকে বলা হয় Membrane.
এর
দুইটি স্তরঃ 1. Amnion 2. Chorion .
কোরিয়ান
স্তরঃ এই স্তরটি হলো বাইরের স্তর । এটি অস্বচ্ছ ও মোটা হয়, তবে এটি ততটা শক্ত হয় না
। এটি সন্তান জম্মাবার কালে অনেক সময় আগে ছিঁড়ে যেতে পারে । এটি ফুলের কিনারা বা Margin-
এ আটকে থাকে।
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল
কলেজ ও হাসপাতাল।
মোবাইলঃ 01720-382646.

No comments:
Post a Comment