টিউবারকুলার মায়াজমে পরিণত হতে যাচ্ছে না তো ! আমদের সমাজ...
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যথিক মেডিকেল কলেজ
ও হাসপাতাল
টিউবারকুলার মায়াজমের নিজস্ব কোন সত্ত্বা
নেই।এটি একটি মিশ্র ময়াজম । সোরা, সাকোসিস ও সিফিলিসের সংমিশ্রণজাত দোষ থেকে এর উৎপত্তি।
টিবারকুলার ধাতুদোষের বিশেষ বিশেষ লক্ষনসমূহঃ-রোগীর
মধ্যে আছে একটি অসন্তষ্টির ভাব, অসহিষ্ণুতার ভাব। বিশেষ করে চঞ্চলতা ও পরিবর্তনশীলতা
এর বিশেষ বৈশিষ্ট্য এবং তা বিশেষভাবে পরিস্ফুট। নিত্যনতুন বস্তু পাবার আকাঙ্ক্ষা, নিত্যনতুন
অভিরুচি অথচ কোনটাতে পরিতৃপ্তি আসে না । একটার পর একটা চাওয়া, পাওয়া । আবার তা ত্যাগ
করে অন্য একটা কিছু পাবার আকাঙ্ক্ষা টিউবারকুলার দোষগ্রস্ত মনের বিশেষ বৈশিষ্ট্য ।
টিউবারকুলার রোগীর রোগ খুব কঠিন অথবা দুঃসাধ্য প্রকৃতির। কিন্তু আশ্চর্যের বিষয়, রোগী
যেন এ সম্পর্কে কোন কিছু গ্রাহ্য করে না । মানসিক অবস্থা এমন যে, জীবনের যত গুরুতর
কিছু ঘটুক না কেন, রোগ আশঙ্কাজনক বা অসাধ্য পর্যায়ে যাক না কেন, তার লেশমাত্র উৎকন্ঠা
নেই। প্রত্যেক স্বাভাবিকতা এলে তার উদ্বেগ বা উৎকন্ঠা আসাটা স্বাভাবিক এবং এই উৎকন্ঠা তো প্রতিকারের অন্বেষ, প্রতিকারের চেষ্টা। কিন্তু
টিউবারকুলার দোষটির গতি গঠনমুখী নয়, ধ্বংসমূখী । তাই এই দোষে দোষগ্রস্ত প্রত্যেকটি
রোগী স্বাভাবিক কারণেই উদাসীন ও নিস্পৃহ হয়। ধ্বংসমূখে যাবার জন্য সে সহযোগিতা করে
থাকে । করোনা ভাইরাস তথা Covid-19 বৈশ্বিক
মহামারী আকার ধারন করার পর থেকে আমাদের সমাজের মানুষ গুলোর মাঝে জনসচেতনতা মূলক পরামর্শ প্রদান করা শুরু হয়ে গেছে
। ঘরে থাকুন, সুস্থ থাকুন । বাহিরে বের হওয়ার সময় মাক্স পরিধান করুন, সামজিক দূরত্ত্ব
বাজায় রাখুন। প্রতিদিন বার বার সাবন পানি দিয়ে হাত ধৌত করুন। কে শুনে কার কথা সবাই
যেন, টিউবারকুলার মায়াজমের রোগী, হাট বাজরে মানুষ ভীড় করে, সামাজিক দূরত্ত্বের কথা
যেন মনেই নেই, ঈদ নিয়ে ব্যস্ত সময় পার করে, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে মানুষ চা খেতে
ভীড় করে। Covid-19 এর ধ্বংসেরমূখে যাবার জন্য মানুষ নিজেই নিজের সহযোগিতা করতেছে। আজ
মনে হয় টিউবাকুলার ধাতু মায়াজম আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। আর বীত্ত বানদের কথা
কি বলবো যার আছে অনেক সে আরও চায়, নিত্যনতুন পাওয়ার আশা। নিত্যনতুন বস্তু পাবার আকাঙ্ক্ষা,
নিত্যনতুন অভিরুচি অথছ কোনটাতে তার পরিতৃপ্তি আসে না । সেই দিন নিস্তব্ধ হবে যেদিন
মৃত্যু সন্নিকটে আসবে । এই থেকে রক্ষা পেতে হলে সচেতনা অবশ্যই প্রয়োজন। আসুন আমার সবাই
মিলে এই যুদ্ধে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি ।।

No comments:
Post a Comment