Tuesday, May 5, 2020

ডাক্তার যাবে আপনার বাড়ি

অদ্য ০৫/০৫/২০২০ খ্রিঃ রোজঃ মঙ্গলবার #বাংলাদেশ_হোমিওপ্যাথি_বোর্ড এর নির্দেশক্রমে
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
ও হাসপাতাল এর উদ্যোগে #ডাক্তার_যাবে_আপনার_বাড়ি নামে একটি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় #রায়শ্রী_দক্ষিণ_ইউনিয়নের নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃনমূল জনগণের মধ্যে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সন্দেহে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত প্রায় ১১০জন রোগীদের লক্ষনভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও সর্তাকর্তামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে রায়শ্রী ইউপি চেয়ারম্যান জনাব আবু হানিফ, নাহারা স্কুলের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
এই মেডিকেল ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ তামজীদ হোসেন, প্রভাষক ডাঃ এম এইচ মোহন, প্রভাষক ডাঃ আবদুল বাসেত।
স্বেচ্ছাসেবক ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেন
#মানব_উন্নয়ন_ফাউন্ডেশন, শাহরাস্তি, চাঁদপুর।
ডাঃ এম এইচ মোহন




No comments:

Post a Comment