নাকের পলিপের হোমিও চিকিৎসা।
লেকচারার, ডাঃ
এম এইচ মোহন
নাকের পলিপাস এক বা
উভয় নাকের ভেতর হতে পারে। প্রথমে এটি দেখতে মটরশুঁটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে নাকের
ছিদ্র বন্ধ হয়ে যায়। অনেক সময় ন্যাজাল পলিপাস থেকে রক্ত বের হতে দেখা যায়। নাকের পলিপাস
দেখতে আঙুরের মতো। এটি তুলনামূলক পুরুষদেরই বেশি হয়। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে।
পলিপাস প্রায় সময় নরম, নীল বর্ণ, মসৃণ শ্বেতময় ও পুঁজময় ক্ষত হতে দেখা যায়।
নাকের ছিদ্র বন্ধ হলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। রক্তে সিরাম
আইজিইয়ের পরিমাণ বেড়ে গেলে ঠাণ্ডা, সর্দ্দি, হাঁচি-কাশি ও নাক দিয়ে টপ টপ করে পানি
পড়তে পারে। বারবার হাঁচি, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরা, নাক বন্ধ থাকা- এতে নাক দিয়ে
নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় মাথাব্যথা হয়, নাক ও কান চুলকায়, নাকে ব্যথা ও স্মৃতিশক্তি
কমে যায় এবং মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে হয়।
চিকিৎসা :
১। লেমনা- মাইনর ৩x শক্তি দিনে ২/৩ বার।
২। স্যাঙ্গুরেরিয়া ৩x শক্তি ঔষধটি প্রতি ৪ ঘন্টা অন্তর প্রয়োগ
করলে এবং ইহার নিম্ন শক্তি বাহ্যপ্রয়োগে ভাল ফল পাওয়া যায়। ইহাছাড়া ডাঃ কুপারের মতে
ফর্ম্মিকা রুফা ৬ বা ৩০ শক্তি উৎকৃষ্ট ঔষধ।
৩। বাহ্যপ্রয়োগঃ থুজা Q মাদার তুলায় করে ঐ স্থানে লাগাবেন।
৪। সর্দ্দিজনিত কারনে নাক বন্ধ হলে লেমনা- মাইনর Q মাদার প্রয়োগ
করবেন । নাক বন্ধ থাকলে লক্ষন অনুযায়ী রাতে স্যাম্বুকাস ৬ বা নাক্স ভমিকা ৩০ শক্তি
প্রয়োগ করবেন।
জরুরী প্রয়োজনে একজন ভাল রেজিঃ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন।।

No comments:
Post a Comment